বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠান
জমকালো আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো গ্রাজুয়েট এর উপস্থিতিতে শেষ হলো সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তন।
এসইউ প্রতিনিধি,
১৩/০৪/২০২২
![]() |
| সমাবর্তনের ছবি |
গ্রাজুয়েশন শেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় সমাবর্তণের মাধ্যমে। আজ সমাবর্তনের মাধ্যমে সেই স্বীকৃতি পেলেন সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পাশ করা ৩৫০০ গ্রাজুয়েট বৃন্দ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁও এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী । সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় শিক্ষামন্ত্রী ড.দিপু মনি।
শিক্ষামন্ত্রী দিপু মনি তার বক্তব্যে সকল গ্রাজুয়েট দের অভিনন্দন জানান এবং চাকরি খোজার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার কথা বলেন।
শিক্ষামন্ত্রীর সম্পুর্ন বক্তব্য দেখতে এখানে ক্লিক করুন।
সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, তিনি সকলকে বাংলাদেশ বিনির্মানের সৈনিক বলে আখ্যায়িত করেছেন এবং সকলের উদ্যেশ্যে বলেছেন প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে,আমরা প্রযুক্তিকে ব্যবহা করে এগিয়ে যাব।
সমাবর্তনে আরো উপস্থিত এবং বক্তব্য রাখেন ছিলেন নজরুল ইসলাম বাবু , এমপি, রাশেদ খান মেনন, এমপি, প্রকৌশলী মো: আব্দুল আলিম ও প্রকৌশলী আব্দুল আজিজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , উপ-উপাচার্য, ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা।
সমাবর্তন অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
সমাবর্তন অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের ডিন বৃন্দ তাদের বিভাগের গ্রাজুয়েট দের স্বীকৃতি প্রদানের আবেদন করেন মাননীয় চ্যান্সেলর বরারবর।চ্যান্সেলর এর পক্ষে এই স্বীকৃতি প্রদান করেন মাননীয় শিক্ষামন্ত্রী
সমাবর্তনে ৩ জনকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও ৬৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেলসহ মোট ৬৬ জন কৃতি শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।
পুরো সমাবর্তন অনুষ্ঠানটি দেখতে এখানে ক্লিক করুন।
আমাদেরকে ফেসবুকে ফলো করুনঃ Modhumoti News।


No comments