বিজয় দিবসে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, গৌরীপুর শাখায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 




মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, গৌরীপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে ইংরেজি ভার্সন ও বাংলা ভার্সনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি সকাল ৮টায় ইংরেজি ভার্সন ক্যাম্পাস থেকে শুরু হয়। এরপর লক্ষীপুর রোড দিয়ে গৌরীপুর বাজার প্রদক্ষিণ করে হোমনা রোড অতিক্রম করে পুনরায় বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। জাতীয় পতাকা, ব্যানার ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মোহাম্মাদ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সরকার এবং এসোসিয়েট প্রিন্সিপাল জনাব প্রফেসর ড. নুরুন্নবী।

এসময় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন,

“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও গৌরবের চেতনায় উজ্জীবিত করে। শিক্ষার মাধ্যমেই আমরা স্বাধীনতার প্রকৃত মূল্য রক্ষা করতে পারি।”

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সরকার বলেন,

“এই বিজয় আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে দেশ গঠনে কাজ করার প্রেরণা দেয়।

নৈতিক ও মানসম্মত শিক্ষাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”

এসোসিয়েট প্রিন্সিপাল প্রফেসর ড. নুরুন্নবী বলেন,

“বিজয়ের চেতনা শিক্ষার্থীদের মননে ধারণ করাই আমাদের লক্ষ্য।

আলোকিত মানুষ গড়ার মধ্য দিয়েই স্বাধীনতার সুফল বাস্তবায়ন সম্ভব।”

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল জনাব কমল দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা জিয়াসমিন সুলতানা, নাহিদুল আলম,আতাউল মান্নান সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিজয় দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


No comments

Powered by Blogger.