বঙ্গবন্ধু কলেজে বৃক্ষরোপন ও মাস্ক বিতরন করেছে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা।


বোয়ালমারী প্রতিনিধিঃ

 "সবুজায়নে ভরবো দেশ,গড়বো সতেজ বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
বঙ্গবন্ধু কলেজে বৃক্ষরোপন ও মাস্ক বিতরন করা হয় ।


এই সময়ে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মো; সাদীনুর রহমান, মোঃ ইউনুস,গৌতম সিংহ ,মনোজিত সরকার,নারায়ন সাহা,বিপুল কুমার,মোঃশাহীন মোল্যা,মোঃ আতিয়ার,নাজনীন নাহার,রুবিনা আক্তার,মোঃ নিজামউদ্দীন সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, সভাপতি মেহরাব হোসেন ইমন এবং রাকিব আলম

এসময় বঙ্গবন্ধু কলেজের অধ্যাক্ষ সদীনুর রহমান মধুমতি ব্লাড ব্যাংক এর সদস্যদেরকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা ও উন্নয়নমুলক কাজে অংশগ্রহন করে থাকে। 


No comments

Powered by Blogger.