ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা'র বৃক্ষরোপন অভিজান
![]() |
| বৃক্ষরোপনঃ চরবর্ণী হাফেজিয়া মাদ্রাসা। |
মধুমতি ব্লাড ব্যাংক একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। গত ২রা জুলাই ২০২১ ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের মাধ্যমে ফরিদপুর উপজেলার বোয়ালমারী থানার অন্তর্গত চরবর্ণী গ্রামে যাত্রা শুরু করেছে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা।
স্বাস্থ্যসেবা প্রদান করার পাশাপাশি মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা অংশগ্রহন করছে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। তার ধারাবাহিকতায় শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী।
সামাজিক কাজের অংশ হিসেবে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী।
তারই ধারাবাহিকতায় আজ (০৩/০৮/২১ ইং) বৃক্ষরোপন করা হয় চরবর্ণী হাফেজিয়া মাদ্রাসা ও ঈদগাহে। এসময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান বিপ্লব, সভাপতি ফরিদপুর সদর জেলা ছাত্রলীগ, মাহফিজুর রহমান পাখী,সহসভাপতি, মাদ্রাসা কমিটি, মোঃ কামরুজ্জামান,সাধারন সম্পাদক মাদ্রাসা কমিটি,
হাফেজ মোঃ আঃ জাব্বার, মোহতামিম চরবর্ণী মাদ্রাসা,
এছাড়াও উপস্থিত ছিলেন Mahmudul Hasan,প্রতিষ্ঠাতা- মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা
এবং Mehrab Emon, সহ-প্রতিষ্ঠাতা মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা।
বৃক্ষরোপন শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং উপস্থিত সকলের মাঝে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
গত ২৯ ই জুলাই ২০২১ চরবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ ছানোয়ার করিম এর উপস্থিতিতে ৩ টি ফলজ গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু হয় বৃক্ষরোপন কর্মসুচী। এসময় মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা'র প্রতিষ্ঠাতা জনাব মাহমুদুল হাসান জানান তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


No comments