মধুমতি ব্লাড ব্যাংক এর সৌজন্যে খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় এ বৃক্ষরোপন ও মাস্ক বিতরন কর্মসুচী পালিত হয়।
সবুজায়নে ভরবো দেশ,গড়বো সতেজ বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী।
বোয়ালমারী প্রতিনিধিঃ
খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় এ বৃক্ষরোপন ও মাস্ক বিতরন করে মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা ।
এই সময়ে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেলিনা পারভীন,সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, নির্মল কুন্ডু, কুমারেশ অধিকারী ,আবদুল্লাহ আল মাসুউদ,ওমর আলী,কৌশিক বোস,সোহেলী সুলতানা,বিলকিস খানম,শাহানাজ পারভীন,আবুল কাইয়্যুম,অধীর কুমার রায়,অসিত কুমার গুহ,জসীমউদ্দিন,স্বপন কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
কর্মসূচী বাস্তবায়নে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান প্রতিষ্ঠাতা,মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা, মেহরাব হসেন ইমন সভাপতি,মধুমতি ব্লাড ব্যাংক ও স্বাস্থ্যসেবা, মোঃ রাকিব ল্যাব ইনচার্জ, মধুমতি ডায়াগনস্টিক সাতৈর বাজার।
এসময় খরসুতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন মধুমতি ব্লাড ব্যাংক এর সদস্যদেরকে অভিনন্দন জানান।
বৃক্ষরোপন শেষে মধুমতি ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সকলের উদ্যেশ্যে বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা ও উন্নয়নমুলক কাজে অংশগ্রহন করে থাকে।

No comments