ফরিদপুরে উদ্যােক্তা ও সেরা ভলান্টিয়ার সম্মাননা প্রদান
ফরিদপুরে অনুষ্ঠিত হলাে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যােক্তা ও সেরা ভলান্টিয়ার সন্মাননা প্রদান অনুষ্ঠান।
শুক্রবার দুপুরে শহরের একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে(Abloom Cafeteria) এই সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রিন হাসপাতালের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম মঞ্জু, কাে-চেয়ারম্যান শাহাদাত হােসেন, ডা. নাদিম যােবায়ের, নিজের বলার মতো ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট এ্যম্বাসেডর সাইফুল ইসলাম মারুফ, ব্যবসায়ী আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যােক্তাদের মধ্যে থেকে ৩০ জনকে সন্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানাে হয়।
২০১৮ সালে ১৬৪ জন উদ্যােক্তা নিয়ে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিলো ঢাকা থেকে। এখন দেশ ব্যাপী এর ভলান্টিয়ার, উদ্যােক্তা, ক্রেতা-বিক্রেতার সংখ্যা ৫ লক্ষাধীক যার মধ্যে লক্ষাধীক নারী রয়েছে বলে জানান বক্তারা।
ফাউন্ডেশনটি প্রশিক্ষণের মাধ্যমে গত ৩ বছর ৬০ হাজার নতুন উদ্যােক্তা তৈরী করছে যার মধ্যে ৫ হাজার নারী উদ্যাক্তা রয়েছে।
দীর্ঘ প্রায় দুইবছর পর নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন,ফরিদপুর জেলা টিম অফলাইনে এই আয়োজন করতে সক্ষম হন।
উল্যেখ্য,আজ থেকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ১৬ তম ব্যাচ শুরু হচ্ছে।
গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
Flow Us: Modhumoti News
No comments