জনসমূদ্রে পরিনত হল ময়না উচ্চ বিদ্যালয়ের মাঠ।

 লাখো জনতার ঢল নেমেছে।ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী  ময়না উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ।



আজ(১৩ই মার্চ ২০২১, ইংরেজী) ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  শাহ মুহাম্মাদ আবু জাফর মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল খতমে বুখারী ও ওয়াজ মাহফিল।

মহফিল দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আরও আগে থেকেই লোক সমাগম বাড়তে থাকে মাহফিল মাঠে।

আজকের মাহফিলে কেদ্রবিন্দুতে যে ছিল তিনি হচ্ছেন বিশ্বনন্দিত,কোটি যুবকে হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক



তিনি আসার পূর্বে থেকেই জনতার ঢেউ বিরাজ করছিল। তিনি মাহফিল প্রঙ্গনে আসার পর বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল ময়নার মাঠ।

আল্লাহর হুকুম ও নবীর সুন্নত পদাঙ্কের কথা বলে গেছেন এই হযরত।তিনি তার বক্তব্যে বলেন, আমরা সকলে আল্লাহর হুকুমে এক হব এবং প্রয়োজনে আল্লহর জন্যই পৃথক হবো।তিনি আরও বলেন রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে তার শাস্তি হিসেবে মৃত্যুদন্ড পাশ করার কথা।



মাহফিলে প্রধান অতিথীর আসন অলঙ্কৃত করেছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল-হাবীব।তিনি তার বজ্রকন্ঠের দ্বারা যুবসমাজ ও সকল মুসলিম উম্মাহার জন্য সুন্দর বয়ান করেছেন। প্রস্তুত থাকতে বলেছেন জিহাদের জন্য। তিনি তার বক্তব্যে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা উল্লেখ করে বলেন, প্রয়োজনে আরও শাপলা চত্বর হবে,আমারা এদেশের ভাড়াটিয়া নই,আমরা এদেশের মালিক। 

এছাড়াও ওয়াজ করেছেন আল্লামা আকরাম আলি (শাইখুল হাদিস),মুফতি মাকসুদুল হক (মুহাদ্দিস, গহরডাঙ্গা মাদ্রাসা)।মুফতি শারাফাত হুসাইন,হাসান মোল্যা,মুফতি কামরুজ্জামান সহ আরও ওলামায়ে কেরামগন।

মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি জাকির হুসাইন, সভাপতি উলামা পরিষদ,বোয়ালমারী।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির মোঃ সেলিম-চেয়ারম্যান,ময়না ইউনিয়ন পরিষদ।পরিচালনায় ছিলেন মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন(প্রধান,অত্র মাদ্রাসা)





1 comment:

Powered by Blogger.