সিরিজ শুরুর আগেই দুসংবাদ,ইনজুরিতে মোসাদ্দেক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের দলের জন্য এলো দুঃসংবাদ। প্রস্তুতি ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। হাঁটুর চোটের কারণে মঙ্গলবারের (১৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বিসিবি সূত্রে জানা যায়, কুইন্সটাউনে দলের প্রথম অনুশীলন সেশনে চোট পেয়েছিলেন মোসাদ্দেক। সে চোটে এখনো ভুগছেন তিনি। তবে ওয়ানডে সিরিজের আগে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা।
ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ
এদিকে, তামিম একাদশ এবং শান্ত একাদশ দুই দলে ভাগ হয়ে খেলবে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও এই ম্যাচে অংশ নিবেন বেশ ক'জন স্থানীয় ক্রিকেটার।
কুইন্সটাউনে ক্যাম্প শেষে বাংলাদেশ দল প্রথম ওয়ানডে খেলতে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
কুইন্সটাউনে ক্যাম্প শেষে বাংলাদেশ দল প্রথম ওয়ানডে খেলতে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\
ডাউনলোড করুন
'ঘরে বসে আয় করুন' বইটি সকল বয়সের মানুষের জন্য উপযোগী। বইটির মাধ্যমে যেকোনো ব্যক্তি এখন তার ফ্রিল্যান্সিং এর স্বপ্নগুলো পূরণ করতে পারে।
তাই আজই 'ঘরে বসে আয় করুন' বইটি ডাউনলোড করে শুরু করুন আপনার সফলতার গল্প।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।



No comments